March 6, 2026, 2:17 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
শিবগঞ্জে পাঁচ উপসহকারী কৃষি কর্মকর্তার যোগদান

শিবগঞ্জে পাঁচ উপসহকারী কৃষি কর্মকর্তার যোগদান

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঁচ উপসহকারী কৃষি কর্মকর্তা যোগদান করেছেন। রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলেল তোড়া দিয়ে এই পাঁচ উপসহকারী কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়।

যোগদানকৃতরা হলেন- উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন মোল্লা, মোজাহিদুল হক লিটন, মাহাফুজুর রহমান, অলক চন্দ্র ও মিঠন আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা যোগদান করায় ‘এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন আরও সহজ হবে।আমাদের জেলা ও উপজেলার কর্মকর্তারা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনীসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এ ধরনের কর্মকান্ডের সুবাদে আমাদের কৃষি এখন বাণিজ্যিকীকরণের দিকে যাচ্ছে। এতে আরও উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, আবদুল্লাহ আল আজাদী, উপসহকারী কৃষি কর্মকর্তা আজম আলী, তোহিদুল ইসলাম ও সফিকুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.