March 6, 2026, 6:31 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা’সহ দুই জন আটক

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা’সহ দুই জন আটক

রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারায় এবছরের সবচেয়ে বড় গাঁজার চালান সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দেশের অন্যতম বৃহৎ হেরোইনের চালান আটকের রেশ না কাটতেই আবারও রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা জেলার স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান আটক করেছে।

পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ওসি ডিবি আব্দুল হাই পিপিএম, ইন্সপেক্টর আতিক, এসআই নাসিমদের নেতৃত্বে নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা আটক করা হয়েছে৷ সুদূর হবিগঞ্জের মাধবপুর থেকে রাজশাহীর বাগমারাগামী এ চালানের সাথে আটক করা হয়েছে বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৯০৭৩), ট্রাকের মালিক কাম চালক জিল্লুর রহমান @ মমিন(২৫) পিতা- জেকের আলী সাং বানাইপুর এবং তুষার ইসলাম রবিউল (১৮) পিতা- আব্দুল মজিদ সাং বুজরুককোড় উভয় থানা বাগমারা জেলা রাজশাহী।

মঙ্গরবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বাগমারা থানার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে উল্লেখিত গাঁজা আটক করা হয়৷ আসন্ন ঈদে বাগমারা এবং সংলগ্ন এলাকায় ব্যবহারের উদ্দেশ্যে এ গাঁজা আনা হচ্ছিল। এই অপরাধের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত আছে।

এব্যাপারে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খুব সচেতন আছে। এর সাথে যারা যারা জড়িত সবাইকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.