March 6, 2026, 6:33 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
পশুহাটে ইজারাদারকে জরিমানা

পশুহাটে ইজারাদারকে জরিমানা

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় পশুহাটে অতিরিক্ত খাজনা আদায়ের অপরাধে ইজারাদারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সাপ্তাহিক গাঙ্গুরিয়া হাটে অতিরিক্ত খাজনা আদাই করার অপরাধে হাট ইজারাদার আরিফুল ইসলামকে উক্ত  জরিমানা করা হয়।

জানা গেছে, পশুহাটে অতিরিক্ত খাজনা আদায় করছে ইজারাদার, এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। গতকাল মঙ্গলবার সাপ্তাহিক হাট গাঙ্গুরিয়া বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত খাজনা আদায়

করার সত্যতা পাওয়ায় হাট ইজারাদারকে নগদ ৫হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। অপরদিকে একই বাজারের ভাই ভাই হোটেলে অভিযান চালিয়েঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে হোটেল মালিককে ৫শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। অভিযানের সময় উপস্থিত ছিলেন গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.