March 7, 2026, 3:51 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় এক নারী গ্রেফতার

রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় এক নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় নুরুন নাহার মিলি নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে নগরীর উপশহর নিউমার্কেটে তার দফতর থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নুরুন নাহার মিলি টুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়াও ওই প্রতারক নারী ভুয়া কাগজপত্র তৈরী করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায় সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে অন্যের সম্মানহানি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নুরুন নাহার মিলি টুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ভারতীয় ভিসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

একজনের পাসপোর্টে ভুয়া ভিসা লাগিয়ে দেন। যা স্ক্যানে ধরা পড়ে। এ নিয়ে প্রতারিত ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযানে নামে। বিকেলে ভিসা জালিয়াতির ঘটনায় প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, নুরুন নাহার মিলির নামে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। সকালে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.