March 6, 2026, 8:11 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রামেক হাসপাতালে ডেঙ্গু রোগে একজনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া পাপ্পু (৪০) মারা গেছে। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

শনিবার (৮জুলাই) সকাল পৌনে ১০ টার দিকে হাসপাতালালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমএফ শামীম আহাম্মদ।

তিনি বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যাওয়া পাপ্পু গত ২ জুলাই হাসপাতালে এসে ভর্তি হয়। সে মুন্সিগঞ্জে কর্মরত ছিলেন। তার একটি কানে ডেঙ্গু রোগের আলমত দেখা দেয়। সেই আলামত অনুযায়ী আমাদের হাসপাতলে চিকিৎসা চলমান ছিলো। এই রোগে আক্রান্ত হলে রোগীর লিভার, কিনডিসহ শরীরের গুরুত্বপূর্ণ অংশে প্রভাব পরে। সে আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়। তার আত্নীয় স্বজনরা আছে । নিয়ম অনুযায়ী তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান।

এদিকে হাসপাতালের তথ্যমতে শনিবার (৮জুলাই) বিকেল পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ জন ভর্তি আছেন। এপর্যন্ত ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাড়ী গেছেন ২৭ জন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.