March 6, 2026, 6:33 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
প্রশাসনের অভিযানে রক্ষা পেল ৪টি টিয়া পাখি

প্রশাসনের অভিযানে রক্ষা পেল ৪টি টিয়া পাখি

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামে অভিযান পরিচালনা করে খাঁচাসহ ৪টি টিয়া পাখি উদ্ধার করেছে,নলডাঙ্গায় উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের নৈতৃত্বে অভিযানে অংশ নেয়,বিবিসিএফ অন্তভুক্ত সংগঠন,সবুজ বাংলার সদস্যরা।

পাখি আটককারী পিন্টু আর এমন কাজ করবে না এই মর্মে অঙ্গিকার করলে,তাকে ছেড়ে দেওয়া হয়। পাখি আটককারী পিন্টু বলেন,দেশীয় পাখি খাঁচায় আটক রেখে পোষা অপরাধ আমি আগে জানতাম না,এখন জাননাম। যাতে এমন কাজ আর কেউ না করে-এজন্য আমি প্রচারনা চালাবো এবং বন্যপ্রাণী সংরক্ষনে কাজ করবো। অভিযানে উপস্থিত ছিলেন,বিবিসিএফ অন্তভুক্ত সংগঠন সবুজ বাংলার সদস্য রাশেদ হোসেন,কামাল প্রামানিক,নাছিম হোসেন,ফারুক আলীসহ অনেকে।বিবিসিএফ এর প্রচার সম্পাদক ও সবুজ বাংলা সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন,টিয়া গুলো উদ্ধারের পর তাদের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৪টি পাখি জব্দ করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। পরে টিয়া পাখি গুলোকে রাজশাহী বন্যপ্রানী সংরক্ষণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.