March 7, 2026, 3:43 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
সন্তান নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

সন্তান নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

শিবগঞ্জ প্রতিনিধিঃ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছয় ও আট বছরের দুই সন্তান নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন তাজকেরা বেগম (৩৬) নামে এক গৃহবধূ। এ নিয়ে বৃহস্পতিবার স্ত্রী ও দুই শিশু সন্তানকে ফিরে পেতে থানা পুলিশের সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন স্বামী তোজুরুল ইসলাম (৫৬)।

ঘটনাটি ঘটেছে উপজেলার শ্যামপর চামাভান্ডার এলাকা। পলাতক ওই গৃহবধূ উপজেলার শ্যামপুর চামাভান্ডার গ্রামের দিনমজুর তোজুরুল ইসলামের স্ত্রী। অভিযোগে জানা গেছে, গৃহবধূ তাজকেরা বেগম একই উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর-সাহেবের ঘাট এলাকার রফিক আলীর ছেলে বাবু আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরই জেরে গত ৯ জুলাই ভোরে বাড়িতে স্বামী তোজুরুল না থাকার সুবাদে ছয় ও আট বছরের স্কুল পড়–য়া দুই সন্তান নিয়ে তাজকেরা বেগম প্রেমিক বাবু আলীর সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যান।এ সময় চারটি ছাগল বিক্রির ২৫ হাজার, নগদ ১৫ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। তোজুরুল ইসলাম অভিযোগ করে বলেন, মোবাইলফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকেই সংসার ছাড়তে অস্থির হয়ে উঠে স্ত্রী তাজকেরা বেগম। তিনি আরও বলেন, প্রেমিক বাবু আলী অন্তত চারটি বিয়ে করেছেন। এখনও তার ঘরে দুটি স্ত্রী ও সন্তান রয়েছে। আমি যে কোন মূল্যে স্ত্রী ও দুই শিশু সন্তান ফিরে পেতে চাই। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.