March 7, 2026, 3:44 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
গোমস্তাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

গোমস্তাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি হওয়া মোটরসাইকেল ১৭ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বিষয় টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নুনগোলার আনিসুজ্জামান ওরফে চিন্টুর ছেলে সাগর আহমেদ একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মোরসালিন ও কেডিসি পাড়ার জমিরুলের ছেলে জনি।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় রহনপুর থেকে প্লাটিনা ১০০ সিসি একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অভিযোগ হলে ওসি মাহবুবুর রহমানের নির্দেশে থানার সঙ্গীয় ফোর্স চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর সনাক্তে কাজ শুরু করে।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৫ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোমস্তাপুরে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা মোটরসাইকেল টি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.