March 7, 2026, 4:34 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
দ্বিতীয়বারের মতো আরএমপির শ্রেষ্ঠ ওসি বোয়ালিয়ার সোহরাওয়ার্দী

দ্বিতীয়বারের মতো আরএমপির শ্রেষ্ঠ ওসি বোয়ালিয়ার সোহরাওয়ার্দী

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বারের মতো আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী। ১৬ জুলাই রোববার দুপুরে আরএমপি সদর দপ্তরে ২০২৩ সালের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) অপরাধ পর্যালোচনা সভায় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ দ্বিতীয়বারের মতো আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দীকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ কমিশনার।

মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় পুলিশ কমিশনারের কাছে। তার উপরে ভিত্তি করে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ কমিশনার।জানা গেছে, আরএমপি বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ হিসাবে মো: সোহরাওয়ার্দী যোগদানের পর থেকে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এমন ভালোকাজ তার জুলাই মাসেও অব্যহত ছিলো বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দীর। সেই পরিশ্রম আরো গতিশীল করতে কমিশনার সম্মাননা পুরস্কার তুলে দেন বোয়ালিয়ার ওসি সোহরাওয়ার্দীকে। এছাড়াও বিভিন্ন ক্যটাগরিতে বিভিন্ন অফিসার দের ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করেন কমিশনার।এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.