March 7, 2026, 2:45 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
নাটোরে কলা চাষীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নাটোরে কলা চাষীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধিঃ নাটোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যাকারী কামাল হোসেনসহ সকল আসামীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া কাফুরিয়া জলার পাড়া থেকে এলাকাবাসি এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাফুরিয়া বাজারে এসে শেষ হয়।সেখানে নাটোর-রাজশাহী মহাসড়কে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা হত্যাকারী কামাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করতে গেলে পুলিশ আলতাফ আলী নামে একজনকে আটক করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কাফুরিয়া ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত আসনের ইউপি সদস্য শিল্পি বেগম, নিহত আবুল কালামের মেয়ে কাজলী ,কাফুরিয়া হোসেন সোহারদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদসহ অন্যান্যরা।এসময় বক্তারা বলেন, গত ১২ জুলাই সকালে প্রকাশ্যে নিরিহ কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকারী কামাল হোসেন সহ ৬ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করছে না। হত্যাকান্ডের পরদিন র‌্যাব একজনকে গ্রেপ্তার করলেও অন্য আসামীরা রয়েছে ধরাছোয়ার বাহিরে।হত্যাকারীরা এলাকার ক্ষমতাধর ব্যাক্তি হওয়ায় তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে মামলা তুলে নেওয়ার জন্য। তারা দ্রত সকল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবী জানান।

উল্লেখ্য, গত ১২ জুলাই কাফুরিয়া পশ্চিমপাড়া গ্রামের শুকচাঁনের ছেলে কলা ব্যাবসায়ী কামাল হোসেনের কাছে পাওনা টাকা চাইলে কামাল হোসেন ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এরপর থেকেই আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.