February 26, 2026, 9:16 pm

News Headline :
মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত

ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এতে অনেকে আহত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন সরকার এ তথ‌্য নিশ্চিত করে বলেন, নিহতদের মধ‌্যে তিন জন শিশু, ছয় জন পুরুষ ও আট জন নারী রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাশার স্মৃতি যাত্রীবাহী পরিবহণের একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.