March 7, 2026, 10:16 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আনিসুরের যোগদান

রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আনিসুরের যোগদান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে রেঞ্জ কার্যালয়ের রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা নবনিযুক্ত ডিআইজিকে শুভেচ্ছা জানান। এরপর তিনি রেঞ্জ অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে মতবিনিময় করেন।

দায়িত্বগ্রহণ শেষে তিনি রাজশাহী মহানগরীর বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.