February 24, 2026, 2:53 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
মোহনপুরে সড়ক ও জনপদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোহনপুরে সড়ক ও জনপদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গায় স্থাপিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহী এর নির্দেশ ক্রমে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় কামারপাড়া বাজারের রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গায় থাকা প্রায় ৬০/৭০ টি দোকানঘর উচ্ছেদ করা হয়।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিচালনা কালে রাস্তার দুই পাশে থাকা অবৈধ সকল দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম ও সার্ভেয়ার মিল্লাত হোসেন।

সড়ক ও জনপথের বিভাগীয় প্রধান শাহ মোহাম্মদ আসিফ এর নিকট জানতে চাইলে বলেন, সড়ক ও জনপথ বিভাগের এ উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে ধারাবাহিকভাবে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দু’পাশের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.