February 26, 2026, 9:07 pm

News Headline :
মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি, ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের পর বান্দরবান শহরও তলিয়ে গেছে। চট্টগ্রাম নগর চার দিন আগে থেকেই তলিয়ে আছে। পানিবন্দি হয়ে আছে প্রায় ১০ লাখ মানুষ। আনোয়ারায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজারে পাহাড় ধসে চার জনের মৃত্যু হয়েছে। চকরিয়ায় দুই শিশু এবং উখিয়ায় মা-শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম নগরের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী, খুলনাসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেশির ভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফেনীর ফুলগাজীতে দুই জায়গায় মুহুরী নদীর বাঁধ ভেঙে অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়েছে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ফেনী, বান্দরবান ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এসব অঞ্চলের নদীর পানি বিপৎসীমার ওপরে থাকতে পারে। অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.