March 7, 2026, 9:47 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
জমিসহ ঘর পাচ্ছেন আরও ৮১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার

জমিসহ ঘর পাচ্ছেন আরও ৮১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার

সাপাহার : নওগাঁর সাপাহারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) “ক” শ্রেণীর আরও ৮১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর করা হবে।

মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০ টার দিকে সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) “ক” শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।এ পর্যায়ে সাপাহার উপজেলায়ও ৮১ টি “ক” শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হবে।এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার ও সহকারী প্রোগ্রামার মোস্তাকিম বিল্লাহ্ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.