March 7, 2026, 12:24 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
ক্যান্সারে আক্রান্ত আ’লীগের প্রবীণ নেতার পাশে কাউন্সিলর মতি

ক্যান্সারে আক্রান্ত আ’লীগের প্রবীণ নেতার পাশে কাউন্সিলর মতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফাজ্জল হোসেন গান্ধু (৬০) হঠাৎ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বিছানাগত থাকাই পরিক্ষা নিরীক্ষা করে ডাক্তারের নিকট জানতে পারেন তার ক্যান্সার হয়েছে। গান্ধু পরিবারের একমাত্র উপার্জনকারী তার বৃদ্ধ মা এবং প্রতিবন্ধি স্ত্রী কে নিয়ে তার সংসার।

আজ বিকেল ৫ টাই ক্যান্সারে আক্রান্ত প্রবীন এই রাজনৈতিক নেতাকে দেখতে তার বাড়িতে যান স্থানীয় ০৭ ওয়ার্ড কাউন্সিলর মো: মতিউর রহমান মতি।

এসময় তিনি বিছানাগত আ’লীগ নেতার প্রতিবন্ধী স্ত্রীর কাছে তার স্বামীর শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ-খবর নেন এবং তার রোগমুক্তির কামনা করেন।

ক্যান্সারে আক্রান্ত নেতাকে দেখতে গিয়ে কাউন্সিলর মতি বলেন, গান্ধু এই ওয়ার্ডের আওয়ামীলীগের একজন প্রবীন ত্যাগী নেতা, আমি তার সুস্থ্যতা কামনা করছি এবং তার অনেক শোভাকাক্ষীও আছে তারা যেন তার পাশে দাড়ায় এবং তাকে সহযোগিতা করে।

একই সঙ্গে আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন গান্ধুর পরিবারের কোন ধরনের সমস্যা ও সহযোগিতার প্রয়োজন হলে যেকোন মুহুর্তে সরাসরি অবগত করার আহ্বান জানান ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

প্রবীন নেতা তোফাজ্জল হোসেন গান্ধু বলেন,আমি দীর্ঘদিন থেকে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক পদে আছি। গত ৫ দিন আগে আমি হঠাৎ অসুস্থ হই তারপরে ডাক্তার পরিক্ষা করে জানাই আমার পেটের মলদারে ক্যান্সার হয়েছে।

গান্ধু আরও বলেন, আমার দলের অভিভাবক আমার মেয়র মহোদয় এএইচএম খাইরুজ্জামান লিটন তিনি যেন আমার দিকে একটু দৃষ্টি দেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.