February 24, 2026, 3:03 pm

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী প্রকল্পগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করার নির্দেশনা দিয়েছেন। এ ক্যাটাগরির প্রকল্প আগে বাস্তবায়ন করা হবে এবং মন্ত্রণালয় বরাদ্দের ৭৫ শতাংশ পর্যন্ত ব্যয় করতে পারবে। সি ক্যাটাগরির প্রকল্পগুলোর বাস্তবায়ন স্থগিত রাখতে বলা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, কোন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

প্রধানমন্ত্রী জনগণকে অতিরিক্ত ব্যয় না করার জন্য এবং কৃষির উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার করতে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.