March 7, 2026, 10:50 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
মোহনপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ

মোহনপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ট্রাকের সাথে পিকআপ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার সইপাড়া চার মাথার মোড়ের পাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় পিকআপ চালক বগুড়া জেলার কাহালু উপজেলার পালসা গ্রামের বেলাল হোসেনের ছেলে সুজন মিয়া গুরুত্বর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার সাথে সাথে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহনপুর উপজেলার কেশরহাটের দিক হতে সবজি বোঝায় একটি ট্রাক বৃষ্টির মধ্য দিয়ে রাজশাহীর দিকে যাওয়ার সময় বিপরীত রাজশাহীর দিক হতে খালি পিকআপ সইপাড়া মোড়ের কাছে পৌঁছালে মুখোমুখির সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পিকআপ চালক কে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। পরে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সড়কে পড়ে থাকা গাড়ি দুইটি সরানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.