February 23, 2026, 10:18 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ জুন) বিকেলে উপজেলার শ্রীনগর হাইস্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার।

অনুষ্ঠানে স্থানীয় ঠিকাদার ভৈরব পৌর বিএনপির সাবেক সহসভাপতি সেলিম মিয়ার নেতৃত্বে দলটির অন্তত দুই হাজার নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন।

এ সময় নাজমুল হাসান পাপন বলেন, সেলিম মিয়া আজ তার দলবল নিয়ে আওয়ামী লীগে যোগদান করায় আমি তাকে ধন্যবাদ জানাই। এ সময় ঠিকাদার সেলিম মিয়া ফুল দিয়ে পাপনকে অভিনন্দন জানান।

পাপন আরও বলেন, বন্যায় ভৈরব উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের দরিদ্র মানুষকে আজ ত্রাণ দেওয়া হয়েছে। বন্যায় না খেয়ে কেউ মারা যাবে না। সরকার ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আমি ত্রাণের ব্যবস্থা করেছি।

এর আগে সকালে উপজেলায় বন্যাদুর্গত এলাকার এক হাজার মানুষকে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করেন পাপন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা প্রমুখ।

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.