March 7, 2026, 12:20 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় সভাপতি ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, মোঃ শাহীন সাগর।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদস্য মোঃ আলাউদ্দিন মন্ডল, শফিকুল আলম ইমন, পাভেল, পাপন, নাজমুল হক সহ ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মোঃ আব্দুর রহমান মোহন।

১৯৭১ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের একদল বিপদগামী সেনাদের বুলেটের আঘাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে নির্মমভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও তাঁদের পরিবারের সদস্যগণ শহিদ হন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.