March 7, 2026, 2:14 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীর ডিমের বাজারে অভিযান, জরিমানা আদায়

রাজশাহীর ডিমের বাজারে অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিমের বাজারে আবারও অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহীর সাহেববাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নির্ধারিত মূল্যর চেয়ে কারা বেশি দামে ডিম বিক্রি করছেন তা দেখা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যাল‌য়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মাসুম আলী।

অভিযানে মোট দুইটি দোকানকে নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এরই মধ্যে সাহেববাজারের আহমেদ ডিমের দোকানে ৫ হাজার ও রেইনবো পেইন্সকে ১২ হাজার জরিমানা করা হয়। এছাড়াও অন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যাল‌য়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ডিমের বাজারে অসাধু ব‌্যবসায়ী‌দের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।এদিকে রাজশাহীতেও ব্রয়লার মুরগির ডিমের দাম লাগামহীন হয়ে পড়েছে। আকার ভেদে খুচরা ৫০ থেকে ৫৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে ডিম। আর পাইকারি ১০০ ডিমের দাম ১ হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ৩৭৫ টকা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে এর আগে গত ১১ আগস্ট সাহেববাজারে এ অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা ও বিক্রি রশিদ না থাকায় সাহেববাজারের পাইকারি ও খুচরা বাজারের তিনটি ডিমের দোকান ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.