February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
পালিয়ে বিয়ে করে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

পালিয়ে বিয়ে করে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ফারিয়া ইসলাম জেরিন (১৮) নামে এক তরুণী।

সোমবার (২৫ জুলাই) বিকেলে বোয়ালমারী স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

গোপালগঞ্জের বোলতাইল গ্রামের আব্দুস সালামের মেয়ে ফারিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ও মেহেদী হাসান ফাহিম (২২) দুজনই প্রাপ্তবয়স্ক। আমরা পরিবারের লোকজন ছাড়া একে অপরকে ভালোবেসে কাজী অফিসে গিয়ে গত ২ জুলাই স্বেচ্ছায় গোপনে বিয়ে করি। বিষয়টি গত ৬ জুলাই জানাজানি হলে আমার পরিবার আমাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে ফাহিমকে তালাক দিতে বলে।

ওই তরুণী আরও বলেন, এ পরিস্থিতিতে আমি বাড়ি থেকে পালিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে স্বামীর বাড়িতে চলে আসি। তারপর আমার বাবা গত ৭ জুলাই গোপালগঞ্জ আদালতে আমার স্বামী, তার পরিবার ও আত্মীয়-স্বজনদের নামে আমাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা করে অহেতুক হয়রানি করে আসছেন।

এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে জেরিন বলেন, বিবাহিত জীবনে আমি সুখে আছি।

এসময় তিনি তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মিথ্যা তুলে নিয়ে তাদের দুজনকে মেনে নিতে বাবাকে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.