March 7, 2026, 2:29 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
তানোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন

তানোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল জুম প্লাটফরমের মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাবনের শুভ উদ্ধোধন করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ও (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবিদা সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, টিএইচও বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সুমন মিয়া প্রমুখ। উদ্ধোধন শেষে উপস্থিত উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দু। এসময় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.