February 23, 2026, 5:10 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

২০২১-২২ সেশনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালে অন্যজনের বদলে (প্রক্সি) পরীক্ষা দেয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ‘এ’ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে মূল পরীক্ষার্থী লিমনের পরিবর্তে একজন এবং দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদ, পিতা-মো. কাবিরুল ইসলাম এর পরিবর্তে কেন্দ্রে পরীক্ষা দেয়ার অভিযোগ অন্য আরেকজনকে আটক করা হয়েছে।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে। প্রক্টর অফিসে তাদের জিজ্ঞেসাবাদ চলছে।’

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলমান। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.