February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
গোদাগাড়ীতে এক যুবকের লাশ উদ্ধার

গোদাগাড়ীতে এক যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে মোমিনুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় নিহত মোমিনুল ইটাহারী গ্রামের গোলাম মূর্ত্তেজার ছেলে। সে মাদকাসক্ত ও ঋণগ্রস্থ ছিল, তবে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফিরেননি বলে পারিবারিক সূত্র জানায়।

সোমবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি পরের দিন মঙ্গলবার সকালে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মোমিনুল ইসলামকে কেউ হত্যা করে ফেলে গেছে বলেও দাবী স্বজনদের।

গোদাগাড়ী মডেল থানার (ওসি) বলেন, হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। লাশের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.