March 7, 2026, 6:53 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
মোহনপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে অফিসে তালা

মোহনপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে অফিসে তালা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে   তার অপসারণের দাবিতে কেশরহাট পৌরসভার সচেতন মহলের ব্যানারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এ সময় প্রধান শিক্ষক তার অফিস কক্ষে অবরোদ্ধ অবস্থায় ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে দুইজন আহত হয়েছে। আহতরা হচ্ছেন, হাবিবুর রহমান মিঠু কাজী (৩২), মহাসিন আলী (৪৮)। আহত মিঠুকে প্রথমে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১১ টার সময় কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। তাঁরা প্রধান শিক্ষিক শফিকুল ইসলামের অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড় অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলার চেষ্টা করলে অবরোধকারিরা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

এক পযার্য়ের পুলিশ অবরোধকারিদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। অবরোধ ও মিছিলের নেতৃত্ব দেন কেশরহাট পৌরসভার বরিঠা গ্রামের হাবিবুর রহমান মিঠু কাজী ও বাকশৈল গ্রামের আব্দুল মালেক বাবুল। পরে হাবিবুর রহমান মিঠু কাজী গিয়ে প্রধান শিক্ষকের কক্ষের তালা খুলে দেন। ওই সময় অফিস কক্ষে প্রধান শিক্ষক ও হাবিবুর রহমান মিঠু কথা-কাটাকাটি শুরু হয়। ওই সময় হরিদাগাছি গ্রামের মৃত মকবুল স্বর্ণকারের তিন ছেলে মহাসিন আলী, মোনারুল ইসলাম ও আক্তারুজ্জামান আক্তার মিলে হাবিবুর রহমান মিঠু উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে।
আহত মিঠু বলেন, আমরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শান্তি পূর্ণভাবে মিছিল করছিলাম। মহাসিন আলী প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে প্রতিবাদ করায় উভয় পক্ষের মধ্যে সমাস্য গন্ডগোল হয়। পরে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলা অবস্থায় মহাসিন আলীসহ তার দুই সহোদর মিলে আমাকে হত্যার উদ্দেশ্য মারপিট করে।

মহাসিন আলী বলেন, প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে প্রতিবাদ করলে হাবিবুর রহমান ও আব্দুল মালেক বাবুলের লোকজন প্রথমে আমাকে মারপিট করে। এর জের ধরে পরবর্তীতে মারপিটের ঘটনা ঘটছে।

কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে হাবিবুর রহমান মিঠু কাজীর নেতৃত্বে কয়েকজন মিলে আমাকে অফিসের ভিতরে রেখে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে মিছিল করতে থাকে। ওই সময় আমি অবরোদ্ধ অবস্থায় ছিলাম। পরে মিঠু এসে তালা খুলি দিয়ে আমার সাথে কথাকাটাকাটি শুরু করে। এক পর্যায়ে অফিসের ভিতরে মারপিট শুরু হয়। এতে হাবিবুর রহমান মিঠু কাজী আহত হয়েছে। পরে মোহনপুর থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

কেশহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুস্তম আলী প্রামানিক বলেন, আমার উপস্থিতে হাবিবুর রহমান মিঠু কাজী প্রধান শিক্ষককে অফিসের ভিতর রেখে কক্ষে তালা ঝুলিয়ে দেন। এধরণের কর্মকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে মিমাংসার লক্ষে উভয় পক্ষের আলোচনা চলছে। মিমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.