March 7, 2026, 7:12 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
মাদক সেবনের অপরাধে যুবকের ১১ মাসের কারাদণ্ড

মাদক সেবনের অপরাধে যুবকের ১১ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে নাহিদ পারভেজ (২৮) নামে এক যুবককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নাহিদ পারভেজ উপজেলার চককুতুব গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।

রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন জানান, দীর্ঘদিন ধরে নাহিদ পারভেজ হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। মাঝে মধ্যেই মাদক সেবনের টাকা না পেয়ে বাড়ির অনেক ক্ষয়ক্ষতিও করেন। তার পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের সত্যতা পাওয়ায় নাহিদ পারভেজ ভ্রাম্যমাণ আদালতে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রাণীনগর থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দন্ডপ্রাপ্ত নাহিদ পারভেজকে এদিন বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.