March 7, 2026, 7:10 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে হেরোইনের মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে হেরোইনের মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: হেরোইন পাচারের মামলায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসাথে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদানে ব্যর্থ হলে তাদের আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্তরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদরের নাজিবর রহমান (৪০) এবং জুযেল ইসলাম (৪২)।আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০১৯ সালের ২২ আগস্ট রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় নাজিবর এবং জুয়েলকে ৫ কেজি ২৩ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব। এরপর তাদের গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। তিনি আরও জানান, মামলা দায়েরের পর দুই আসামি রাজশাহী কারাগারে বন্দী ছিলেন। পরবর্তীতে নাজিবুর মায়ের অসুস্থতার কারণে জামিন পান। এরপর তিনি আত্মগোপন করেন। তবে অপর দণ্ডপ্রাপ্ত জুয়েল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.