March 7, 2026, 7:11 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ একজন গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দুইটি ওয়ান শুটার গান ও মাদকদ্রব্যসহ সেলিম আলী নামের একজন গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও মাদক কারবারি সেলিমকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সেলিম আলী জেলার চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ ৭টি মামলা রয়েছে। সেলিমকে গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সেখানে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে সাড়ে ১১ টার দিকে চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালায়। সেখানে ভারত থেকে পাচার করে নিয়ে আসে অস্ত্র ও মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এনে অবস্থান করছিলো সেলিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুটি গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।এছাড়াও তার দেহ তল্লাশি করে বাদামি রঙয়ের ৫০০ গ্রাম হিরোইন এবং তার বহনকারী মোটরসাইকেলের বামপাশের হক থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.