March 8, 2026, 1:39 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহী বিভাগীয় জোটের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় জোটের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প ‘কাউকে বাদ দিয়ে নয়’ (এলএনওবি) রাজশাহী বিভাগীয় জোটের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বায়া আশ্রয় প্রশিক্ষণ সেন্টার্ েওয়েভ ফাউন্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেনী।

সভায় সমাজের অবহেলিত মানুষদের কিভাবে সামনের দিকে নিয়ে আসা যায় এবং দলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং হিজড়াদের অধিকার আদায় নিয়ে আলোচনা করা হয়। সভায় ষান্মসিক কর্মপরিকল্পার ছক উপস্থাপন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন এলএনওবি রাজশাহী জোটের বিভাগীয় ফ্যাসিলিটের ম্যানুয়াল টুডু, প্রকল্পের উদ্দেশ্য ও ষান্মাসিক সভার উদ্দেশ্য আলোচনা করেন জোটের সহকারী বিভাগীয় ফ্যাসিলিটের সুদীপ কুমার ঘোষ। প্রকল্পের ৩য় বছরের সার্বিক পরিকল্পনা উপস্থাপন করেন বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির মিস জয়িতা পলি।

বক্তব্য দেন জোটের সিনিয়র সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাত, সহ-সভাপতি ফয়েজুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি পারভীন আকতার, সাধারণ সম্পাদক বিমল কুমার।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.