March 8, 2026, 1:25 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
বাঘায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাঘায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বাঘা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৩০ আগষ্ট) সকাল ১১ টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুনীত কুমার দেবনাথ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গোলাম মোস্তফা, আবু বক্কর সিদ্দিক শাহসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজিত খেলায় ১২টি বিদ্যালয় অংশ গ্রহণ করে। এরমধ্যে পশ্চিম চর কালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে।

অপর দিকে লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.