February 24, 2026, 12:11 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
কেশরহাটে ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাদের সম্পাদক আক্তার

কেশরহাটে ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাদের সম্পাদক আক্তার

মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক হয়েছেন আক্তার হোসেন। বৃহস্পতিবার (২৮ই জুলাই) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ডটির ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাষ্টারের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কেশরহাট পৌর যুবলীগের সাবেক সভাপতি রোকমতজামান টিটু সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.