February 24, 2026, 12:13 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
প্রেমিকের বাইক থেকে পড়ে প্রেমিকার মৃত্যু

প্রেমিকের বাইক থেকে পড়ে প্রেমিকার মৃত্যু

নিউজ ডেস্ক 

রাজধানী যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে দ্রুতগামী শীতল পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়েছে এক কিশোরী মাদ্রাসা ছাত্রী। নিহত ওই মাদ্রাসা ছাত্রীর নাম মোছা. মিথিলা আক্তার মিম (১৬)। আজ দুপুর একটার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ আরিফ জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটে সামনে থেকে মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহতের প্রেমিক শরীফ জানিয়েছে- মোটরসাইকেল করে দুইজন ঘুরতে বের হলে সাদ্দাম মার্কেটের সামনে যাওয়া মাত্রই পিছন থেকে মিম ছিটকে পড়ে যায় রাস্তার মধ্যে। পরে দ্রুতগামী শীতল পরিবহন এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পালাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.