February 23, 2026, 10:17 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
স্বর্ণের দাম আরোও বাড়লো

স্বর্ণের দাম আরোও বাড়লো

 

এক লাফে প্রায় তিন হাজার টাকা দাম বেড়েছে। তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়। শুধু তাই নয় সব ধরনের স্বর্ণের দামই বেড়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।

শুক্রবার (২৯ জুলাই) থেকে এ নতুন মূল্য কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে ২৭ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

এর আগে বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নতুন মূল্য তালিকায় সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৭৪১ টাকা বেড়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা গিয়ে দাঁড়াবে।

সবচেয়ে নিম্নমানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৯২৫ টাকা থেকে দুই হাজার ৭৪১ টাকা পর্যন্ত।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৫৬৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯২৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৬ হাজার ৪৮৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা বাড়ানো হয়েছে। সে সময় অপরিবর্তিত রাখা হয় সনাতন পদ্ধতির স্বর্ণের দাম।

তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে গত ১৭ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ভালো স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.