March 8, 2026, 3:37 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রুয়েটে মানসম্মত গবেষণার বিষয় নির্ধারণ শীর্ষক সেমিনার

রুয়েটে মানসম্মত গবেষণার বিষয় নির্ধারণ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ শনিবার “কিওয়ার্ড সিকোয়েন্স ইম্পোটেন্সস (কেএসআই): ফ্রেন্ডলি এ্যাপ্রোচ ফর কোয়ালিটি থিসিস এন্ড ফার্স্ট পাবলিকেশন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় যন্ত্রকৌশল বিভাগের কনফারেন্স রুমে শুরু হওয়া এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উক্ত বিষয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করেন মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতা সাধনের সাথে সাথে মানসম্মত গবেষণার বিষয়বস্তু নির্ধারণ ও তা দ্রুততার সাথে প্রকাশনার ক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে, যা গবেষকদের আয়ত্ত্বে আনা এবং অনুধাবন করা জরুরী হয়ে পড়েছে।

সেমিনারটিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত সহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ এই গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.