March 8, 2026, 3:26 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
শিশু কিশোর মেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ

শিশু কিশোর মেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় শোক দিবস স্মরণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের চারটি গ্রুপে যথা: ক, খ, গ ও ঘ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর আহ্বায়ক আলাল পারভেজ লুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। বক্তব্য রাখেন ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহী মহানগরের সদস্য সচিব আবরার হোসেন তুহিন, সদস্য শ্যামলী নাসরিন, বনানী ফেরদৌস কেয়া, লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কুমার ঘোষ বলেন, শিশু কিশোরদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শে অনুপ্রানিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞান মনস্ক সৃজনশীল জাতি গঠনের নিমিত্তে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.