March 8, 2026, 5:26 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
নগরীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যঅবলেট ও হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়ার একটি বাড়িতে মাদকদ্রব্য উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।  এছাড়াও আসামিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে ১০০  ইয়াবা ও ৩৬ গ্রাম হেরোইন রয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোসা: রোজী বেগম (৪৫) ও মোসা:সালমা খাতুন (২৩)। রোজী বেগম রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও সালমা একই এলাকার মো: শাহ আলমের মেয়ে।

নগর পুলিশ জানায়, গতকাল (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা)  বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, এসআই মো: ইমরান হোসেন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউিট করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার একটি বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই টিম সন্ধ্যা ৭টা ১০ মিনিটে  গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রোজী বেগম ও সালমা খাতুনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১০০  ইয়াবা  ও ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.