March 8, 2026, 8:30 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
চারঘাটে চোলাইমদসহ দুইজন আটক

চারঘাটে চোলাইমদসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর সদস্যরা চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চারঘাটের ভায়া লক্ষীপুর এ অভিযান চালায় র‌্যাব।

আটককৃতরা হলেন, চারঘাট উপজেলা ভায়া লক্ষীপুর এলাকার কুনাল (৪৫) ও একই এলাকার শাহীন আলী (২৪)।

বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ সদর কোম্পানী সদর কোম্পানীর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রাজশাহীর চারঘাট থানার ভায়া লক্ষীপুর গ্রামের জসিম উদ্দিনের (দোকানদার মুংলী বাজার) আমের বাগানের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী চোলাইমদ বিক্রির জন্য অপেক্ষা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে ওআ আম বাগানে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে কুনাল ও শাহীনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ৬শ’ লিটার চোলাই মদ উদ্ধার হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে অবৈধ চোলাইমদ বিক্রিয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। আটককৃতদের চারঘাট থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.