March 8, 2026, 11:22 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে আলুর দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

রাজশাহীতে আলুর দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিত্যপণ্যের সঙ্গে তাল মিলিয়ে হু হু করে বাড়ছে আলুর দামও। এমন পরিস্থিতিতে আলুর বাজার নিয়েন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর বায়া বাজার অবস্থিত হিমালয় কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে আলু বিক্রির রশিদ না থাকায় দুই আড়তদারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার‌্যালয়ের উপ-পরিচালক (ডিডি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার দুপুরে কোল্ড স্টোরেজের মুকুল আড়তদারকে ৫ হাজার ও হযরত আড়তদারকে ৩ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলু বিক্রির রশিদ না থাকায় তাদের এ জরিমানা করা হয়।

রাজশাহীর কোথাও কোনো কোল্ডস্টোর মালিক বা ব্যবসায়ী আজকের অভিযানের পরও আলু বেশি দামে বিক্রি করলে তাকে আরও বেশি টাকা জরিমানা করা হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, এ কর্মকর্তা।

তবে অভিযানে সময় আলু ব্যবসায়ীদের পক্ষে থেকে দাবি করা হয়, জমি থেকে ভোক্তা পর্যায়ে আলু বাজারজাত করতে বেশ কয়েক হাত বদল করতে হয়।

মূলত এ কারণেই আলুর দাম কয়েক দফায় বেড়ে যায়। আর পাইকারি ব্যবসায়ীদের কাছে থেকে কিনে নিয়ে গিয়ে বাজারের খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফার আদায়ের জন্য বাড়তি দামে আলু বিক্রি করে। তাই আলুর দাম বেশি রাখার জন্য তারা বাজারের খুচরা ব্যবসায়ীদেরকেই দায়ী করেন এবং সেখানে অভিযান চালাতে বলেন।

প্রসঙ্গত, রাজশাহীর বিভিন্ন কাঁচা বাজারে এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি পর্যন্ত আলু বিক্রি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.