March 8, 2026, 1:02 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।আটককৃতরা হলেন,চারঘাট উপজেলার শলুয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র সাব্বির হোসেন ও মৃত ইসরাফিল শাহের ছেলে আবু সাইদ।

জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলা ডিবি পুলিশ পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ ফতেপুরগামী পাকা রাস্তার ওপর দুই মাদকব্যবসায়ী একটি মোটরসাইকেল নিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে। এসময় অভিযান পরিচালনা করলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাব্বির হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ৮২ গ্রাম এবং অপর মাদক কারবারি আবু সাইদের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনে কোমরে গোজানো অবস্থায় একটি সাদা স্বচ্ছ পলিথিনে হেরোইন ২০ গ্রামসহ তাদেরকে আটক করে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.