March 8, 2026, 1:02 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি আটক

রাজশাহীতে ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার বড়পুকুড়িয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। বুধবার দিবাগ রাত ১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে।।

আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর কশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: বাবু  (৪২), একই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে মো: জুয়েল রানা (৩৫), চারখোটার মোড়ের মো: চান শেখের ছেলে মো:  রকি শেখ (৩০), পশ্চিম মোল্লাপাড়ার মৃত আক্কাশের ছেলে মো: শাহআলম (৪০) এবং দামকুড়া থানার পুরাতন মধুপুরের মৃত জারমানের ছেলে মো: পিয়ারুল ইসলাম (৪৫)।

নগর পুলিশ জানায়, বুধবার  দিবাগত)রাত ১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ইউনিয়নের বড়পুকুড়িয়া বটতলা এলাকায় একটি তাবুর নিচে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বড়পুকুড়িয়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করতে পাললেও দুইজন কৌশলে পালিয়ে যায়। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপতারকৃত আসামিদের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.