February 24, 2026, 12:07 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ভারতের একটি হাসপাতালে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

ভারতের একটি হাসপাতালে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে নিউ লাইফ মাল্টিস্পেশালিটি হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ আগুন লাগে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে পাঁচজন রোগী এবং তিনজন হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

জব্বলপুরের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা জানিয়েছেন, জব্বলপুরের দমো নাকা এলাকার ওই হাসপাতালে আগুন লাগে দুপুরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বিকেলে ওই আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছে।

আগুন লাগার ওই ঘটনাটির বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতাল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। হাসপাতাল থেকে দ্রুত বের করে আনা হচ্ছে রোগীদের।

জব্বলপুরের পুলিশের প্রধান অখিলেশ গাউর বলেন, ‘ভয়াবহ আগুন লেগেছিল ওই হাসপাতালে। তবে আমরা ভিতরে আটকে থাকা প্রায় সবাইকেই বাঁচাতে পেরেছি বলে মনে হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।’

সোমবারের এই অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে এককালীন অর্থ সাহায্য করার ঘোষণা দিয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.