February 23, 2026, 5:10 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
শেষ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক

শেষ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক

ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ব্যাটারের ক্যাপ্টেন্সি নিয়েও চারদিকে সমালোচনার জোয়ার। তাই জিম্বাবুয়ে সিরিজে তাঁকে বিশ্রাম দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে। দ্বিতীয় ম্যাচে সোহান ইনজুরিতে পড়ায় ধারণা করা হচ্ছিল, শেষ ম্যাচে লিটন কুমার দাশই হতে পারেন অধিনায়ক।

তবে সোমবার বিসিবি থেকে জানানো হয়েছে, আগের ম্যাচেই দারুণ বোলিং করা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে শেষ ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছে। এছাড়া, আঙ্গুলের ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়া সোহানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়েতেই আছেন রিয়াদ।

সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারলেও, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সৈকতের অনবদ্য পারফরম্যান্সে টাইগাররা জেতে ৭ উইকেটে। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে সিরিজ জয়ের মিশনে মঙ্গলবার হারারেতে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় মাঠে নামবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.