March 8, 2026, 2:35 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
ছিনতাইকারীর কবলে রাজশাহী কলেজের শিক্ষার্থী

ছিনতাইকারীর কবলে রাজশাহী কলেজের শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর নেসকো বিদ্যুৎ অফিসের সামনে এক শিক্ষার্থীকে মারপিট করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর রাত সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম নিশাদ হাসান (২৪)।

নিশাদ রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার খলিলুর রহমানের ছেলে। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে নিশাদ গুরুতর আহত হয়েছেন। আহত নিশাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিশাদের ভাই আসাদুজ্জামান জানান, নিশাদের এক বান্ধবী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শুক্রবার রাতে নিশাদ তার বন্ধবীকে রামেক হাসপাতালে দেখতে গিয়ে সেখানে পুরোরাত ছিলেন। শনিবার ভোর রাত সাড়ে ৫টার দিকে অটোরিকশা যোগে নিশাদ সিটি কলেজে তার মেসে ফিরছিলেন। নগরীর নেসবো বিদ্যুৎ অফিসের সামনে আসার পার ৪ থেকে ৫ জন ছিনতাইকারী তার অটোরিকশার গতিরোধ করে মারপিট শুরু করে। ছিনতাইকারীরা নিশাদের মাথায় আঘাত করে তিনি আহত হলে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করেন। নিশাদের ভাই আরো জানান, বর্তমান নিশাদের অবস্থা খুব ভাল না। এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি নিশাদের।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.