March 8, 2026, 2:44 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
বাঘায় ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘায় ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর এই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জুনাব আলী প্রমুখ।

আয়োজিত অনুষ্টানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী চলতি অর্থ বছরে স্থানীয় সরকার বিভাককে যে পরিমান অর্থ বরাদ্দ দিয়েছেন, তার বাস্তবায়য়ন হলে মানুষের কোন দূর্ভোগ থাকবেনা। স্থানীয় সরকার জনগণের একদম কাছে গিয়ে সেবা প্রদান করে থাকে। স্থানীয় সরকার যতো শক্তিশালী হবে. দেশের উন্নয়ন দতোই দ্রুত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে প্রত্যন্ত এলাকার যোগাযোগ শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, কৃষিসহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.