March 8, 2026, 4:21 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহী কারাগারে হাজতির মৃত্যু

রাজশাহী কারাগারে হাজতির মৃত্যু

রাজশাহী ব্যুরো : রাজশাহী কারাগারে পর পর দুই জন হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলেন, গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া দহ গ্রামের আমিনুল ইসলামের ছেল রুহুল আমিন ওরফে রুহুল ঘাটাল (৫৯) । আরেকজন নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামের সরমান আলীর ছেলে জাকির হোসেন (৫৫)।
খবর নিয়ে জানাগেছে, রুহুল আমিন চলতি বছরের মে মাসের ২০ তারিখে মাদক মামলার আসামী হয়ে কারাগারে প্রবেশ করেছিল। কারাগারে এতদিন স্বাভাবিক থাকলেও গত ১৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ তার বুকে ব্যাথা অনুভব করেন। এরপর কারা হাসপাতালে তাকে প্রাথামিক চিকিৎসা দেওয়া হয়। পরে মৃত্যু ঝুকি বুঝতে পেরে রাত ৩.৫৫ মি: দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন করা কর্তৃপক্ষ। পরে রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় ৪.২০ মি: মারা যান। অপরদিকে নাটোরের আরেক হাজতি জাকির হোসেনের মৃত্যুও হয়েছে রামেক হাসপাতালে। তিনি গত ২ সেপ্টেম্বর ৪২০ ধারার মামলা নিয়ে নাটোর কারাগারে প্রবেশ করেছিল। সেখানে তিনি অসুস্থ্য হলে উন্নত চিকিৎসার উদ্দেশ্য ১৮ সেপ্টেম্বর দুপুর ২.৪০ মি: রাজশাহী কারাগার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৯ সেপ্টেম্বর রাত ১০.১৫ মি: মারা যান।

তবে রুহুন আমিনের মৃত্যুর নিয়ে চরম কানাঘুষা শুরু হয়েছে। এলাকাবাসির দাবি রুহুল আমিন বিএনপি সরকার থাকাকালীন ঘাটের সাথে জড়িত ছিল। পরে এই সরকার আসার পর তার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বর্তমানে তার পরিবার অন্যের সহযোগিতা নিয়ে চলছে। তার কোন শারিরিক সমস্যা ছিলনা। তিনি সুস্থ্য স্বাভাবিক ছিলেন। অথচ আজ তার মৃত্যুর খবর পাচ্ছি! এই মৃত্যু আমাদের সন্দেহের সৃষ্টি করছে। কারাগারে কি তার সাথে খারাপ কিছু হয়েছে?

এব্যাপারে রাজশাহী কারাগারের জেলার নিজাম উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, এই নিয়ে জেল কর্তৃপক্ষ বিব্রত। গতকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর কারা প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন হলো অথচ আজ এমন ঘটনা, সত্যিই দুঃখজনক! তবে আমাদের এখানে কয়েদি এবং হাজতি তারা খুব ভাল থাকেন। আমরা সব সময় তাদের সকল বিষয়ে খোঁজ খবর রাখি। রুহুল আমিনের অসুস্থ’র খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে চিকিৎসা দেওয়া হয়েছে পরে স্বাস্থ্যের অবনতি হলে, রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.