March 8, 2026, 4:21 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
গোমস্তাপুরে ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন

গোমস্তাপুরে ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নে এ কাজগুলোর ভিত্তি ফলক উম্মোচন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,  এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু , গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন,বাঙাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাদরুল ইসলাম ও আজাহার আলী, আলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ আওয়ামী লীগ ওঅঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তিনি বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুরে মহানন্দা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং সেখানে তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন।  পরে ব্রজনাথপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এরআগে তিনি ওই এলাকায় ২ টি রাস্তা, ১টি ড্রেন ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.