March 8, 2026, 4:22 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
দূর্ঘটনায় দূর্যোগে সবার আগে সবার পাশে ফায়ার সার্ভিস :খাদ্যমন্ত্রী

দূর্ঘটনায় দূর্যোগে সবার আগে সবার পাশে ফায়ার সার্ভিস :খাদ্যমন্ত্রী

সাপাহার প্রতিনিধি:“দূর্ঘটনায় দুর্যোগে, সবার আগে সবার পাশে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের অগ্নি ঝুঁকি ও অন্যান্য দুর্যোগ মোকাবিলার পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি বাহিনী আমাদের প্রয়োজন।

অত্যাধুনিক ও দক্ষ ফায়ার সার্ভিস সেবা নিশ্চিতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জান মালের কথা ভেবেই বিভিন্ন সেক্টরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, ২০০৯ সালে দেশে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি।

চলমান প্রকল্পের কাজ শেষ হলে ফায়ার স্টেশনের মোট সংখ্যা হবে ৫৪৪টি। এতে অগ্নি দূর্ঘটনা রোধ, জনজীবন ও জনগণের সম্পদ রক্ষায় সহায়ক হবে। সারাদেশে প্রত্যেক উপজেলা ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফায়ার স্টেশন নির্মাণে তিনটি প্রকল্প চলমান। বুধবার সকাল ১০টায় নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার স্টেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ফায়ার স্টেশন নির্মাণ ছাড়াও অত্যাধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্রপাতি সংযুক্ত করা, ফায়ার ফাইটারদের উন্নত প্রশিক্ষণসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংস্থাটির সক্ষমতা বাড়াতে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মিত হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মো: গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব্ করেন লে: কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসজিপি পিএসসি পরিচালক (অপা: ও মেইন:) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা।
এর পরে খাদ্যমন্ত্রী পোরশা উপজেলার ফায়ার স্টেশন এর শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.