March 8, 2026, 4:21 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
পুঠিয়া থানার ওসিকে প্রত্যাহার

পুঠিয়া থানার ওসিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তিনি এখানে যোগদানের পর থেকে বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির সাথে জড়িয়ে পরেন। এই নিয়ে থানা পুলিশ ও রাজনৈতিক নেতাকমীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। তবে বিভিন্ন অভিযোগের বিষয়গুলো ওসি ফারুক হোসেন অস্বীকার করেছেন।

তিনি গত ২ ফেব্রুয়ারী পুঠিয়া থানায় যোগদান করেন। আর ২০ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্চুক থানার একজন উপ-পরিদর্শক (এসআই) বলেন, ওসি ফারুক হোসেন এই থানায় যোগদানের পর স্থানীয় ক্ষমতাসিন দলের একজন রাজনৈতিক নেতার পক্ষ নিয়েছে। আর অপর পক্ষের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচারন করেছে। সেই অভিযোগ পুলিশ সদর দপ্তরে গেছে।

অপরদিকে বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পুকুর খনন করার সুযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। মাদক কারবার আগের তুলনায় অনেক বেড়েছে। সেই সাথে তিনি যোগদানের পর আবাসিক হোটেল গুলোতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা দেহ ব্যবসা ও মাদকের আড্ডা চালু হয়েছে। তিনি বলেন, এসকল ঘটনাসহ থানা এলাকায় আইনশৃংখলার বেশ অবনতিও ঘটেছে।

এ বিষয়ে ওসি ফারুক হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অফিস আদেশে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আর আগামি দুই একদিনের মধ্যে টুরিস্ট পুলিশে যোগদান করবেন।

সুবিধা নিয়ে ফসলি জমিতে পুকুর খননের সুযোগ করে দেয়া, রাজনৈতিক পক্ষপাতিত্ব করা ও আইনশৃংখলার অবনতির কারণে প্রত্যাহার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে এসকল বিষয়ে মিথ্যা ও গুজব জড়ানো হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান বলেন, ওসি ফারুক হোসেনকে পুলিশ সদর দপ্তরের আদেশে এখান থেকে প্রত্যাহার করে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। আর ঠিক কি কারণে প্রত্যাহার হয়েছেন তা আমাদের জানা নেই। তবে এখানে নতুন করে কোন ওসি আসছেন তা এখনো সিদ্ধান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.