February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পে দুবৃর্ত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত

রোহিঙ্গা ক্যাম্পে দুবৃর্ত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুবৃর্ত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তার নাম জামাল উদ্দিন (৩০। রোহিঙ্গাদের দাবী, আরসা সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে। সোমবার (১ আগস্ট) রাতে মধুরছড়া ক্যাম্প-৪ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ক্যাম্পের আরসা সন্ত্রাসী ছমিউদ্দিনের নেতৃত্বে একদল রোহিঙ্গা সন্ত্রাসী মধুরছড়া ক্যাম্পের জামাল উদ্দিনকে মাথায় গুলি করে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মো. হারুনুর রশীদ বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি করে এক যুবককে হত্যা করেছে।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে বলেন, গুলিতে মারা যাওয়া এক রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.